https://trafficmonsoon.com/?ref=amjadsujon

Share Up To 110 % - 10% Affiliate Program

Monday, November 28, 2011

বাড়িয়ে নিন পিসির গতি,নেটের স্পীডও বাড়বে দ্রুত .............

পিসির পারফরম্যান্স কমে যাওয়া বা স্লো হয়ে যাওয়া একটি কমন সমস্যা ।আমি আজকে যে সফটওয়্যারের কথা বলবো সেটি আপনার পিসির পারফরম্যান্স বাড়াতে যথেষ্ট সহায়ক হবে ।আর সফটওয়্যারটির সাইজও খুব বড় নয়।মাত্র ২ মেগাবাইটের এই সফটওয়্যারটি দিয়ে আপনি পিসির স্পীড বাড়নো ছাড়াও আরো যে সুবিধাগুলো পাবেন তা হলো-

-
ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে পারবেন দ্রুত।
-Ram
এর কতটুকু জায়গা ব্যবহার হয়েছে আর কতটুকু খালি আছে জানতে পারবেন।
-
ইন্টারনেট ব্যবহারের ফলে তৈরী হওয়া অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারবেন

এখন আপনিই ভেবে দেখুন সফটওয়্যারটি আপনার কাজে লাগবে কি না।আমার পিসিতে তো ভালোই কাজে দিচ্ছে। Speeditup নামের এই সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন-http://register.freeze.com/download/downloadpop.aspx?shortname=speeditup&a=8164&f=homepage

কম্পিউটারের হ্যাং সমস্যা দূর করুন .....

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটারের সব কাজ থেমে যেতে পারে (হ্যাং হওয়া)। এ অবস্থায় Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়।এর ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। ইচ্ছে করলে এ সমস্যাটি এড়ানো যায়।
এ জন্য Start বা Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান। এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লিক দিন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এর ফলে পিসি হ্যাং হবে না।

Microsoft Word :


Microsoft Word খুলে টাইপ করুন =rand (2, 9)
এটি পরীক্ষা করার জন্য বিভিন্ন শব্দের দ্বারা তৈরী একটি text file। আপনি ইচ্ছা করলে 2 এবং 9-র পরিবর্তে অন্য সংখ্যা ব্যবহার করতে পারেন।
প্রথম সংখ্যা দ্বারা প্যারাগ্রাফ সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দ্বারা প্রতি প্যারাগ্রাফে বাক্য সংখ্যা প্রকাশ করে।
Microsoft Word
খুলে ctrl+alt+NumPlus একসঙ্গে প্র্বেস করুন।
Cursor-
এর অদ্ভুত shape আসবে।